• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ দুর্ঘটনার কারণ ও নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo