• সমগ্র বাংলা

চিকিৎসা শেষে থানায় অভিযোগ, তিন দিন পর প্রকাশ্যে এলো প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: হামলার পর প্রথমে হাসপাতাল, তারপর স্বজনদের নিয়ে ছোটাছুটি। গুরুতর আহত স্বামীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়া। এসব সামলাতে গিয়ে তাৎক্ষণিকভাবে থানায় যেতে পারেননি পরিবারের সদস্যরা। ঘটনার তিন দিন পর থানায় দেওয়া লিখিত অভিযোগের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে গাজীপুরের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ।

ঘটনাটি ঘটেছে ২১ আগস্ট দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায়। ২৩ আগস্ট কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার।

সামিয়ার অভিযোগ, দেশে ফেরার পর জসিমের কাছে স্থানীয় কয়েকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এর কয়েক মাসের মধ্যেই একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলায় জসিমের মাথা ও হাত গুরুতর জখম হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন তাঁর ৭৬ বছর বয়সী বাবা নাজিম উদ্দিন, ৬৮ বছর বয়সী মা মনোয়ারা বেগম, বড় জা নিপা খন্দকার ও স্ত্রী সামিয়া।

পরিবারটির অভিযোগ, হামলার একপর্যায়ে ঘরের আলমারি তছনছ করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। নিপার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জসিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার গাজীপুরে ভর্তি করা হয়।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জয়নাল মোল্লার পরিবারের একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনতে প্রথম বারের মত শিবচরে ব্যতি...

মাদারীপুর প্রতিনিধি: সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি...

image

গণপূর্ত কর্মচারি ইউনিয়নের বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি:  ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবা...

image

২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবস স্মরনে ঢাকা থেক...

দিনাজপুর প্রতিনিধি: আগামী ২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ী ট...

image

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ কেনায় কোটি ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে...

image

ফরিদপুরে শালিসে বহিরাগত আনায় পরিবারকে ‘সমাজচ্যুত’, মসজিদ...

ফরিদপুর প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধের শালিস বৈঠকে গ্রামের...

  • company_logo