প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং ওয়ারেন্টভুক্ত আরো ৭জন আসামিকে আদালতে পাঠিয়েছে স্হানীয় থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গতকাল শনিবার বৈগ্রাম এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শাহ আলম (৫২) একই গ্রামের মৃত শাহারিরের ছেলে দেলোয়ার হোসেনকে (৪৫) ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক) ধারায় সাকিল হোসেন সজিবকে (২৭) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজিব রহমান (৩০), আতিকুর রহমান রিফাত (২০), আরিফুল ইসলাম (৩২). আশরাফুল ইসলাম (৩৮), আরিফুল ইসলাম সাগর (৩২) এবং সজিব হোসেন ওরফে সজিবকে (২৬) গ্রেপ্তার করে আদালতে তুলে দিয়েছেন তারা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজের ও পর...
নওগাঁ প্রতিনিধি: মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় এবং ব...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জ...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আলোচিত নন্দিনী হত্যা মামলা...

মন্তব্য (০)