• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মোসাঃ আকতারা (৫৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামে। নিহত আকতারা ওই গ্রামের মোঃ সমশের আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে পরিবারটিতে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার  (২৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল।

​নিহতের ছেলে রাশেদ আলী জানান, তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে নিহতের কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরেই আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন...

image

সাটুরিয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ কর...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজের ও পর...

image

মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্ব...

নওগাঁ প্রতিনিধি: মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় এবং ব...

image

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিন জনকে যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জ...

image

হাকিমপুরে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড, বিভিন্ন মামলায় আরও...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়...

  • company_logo