ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ফরিদপুরে প্রত্যন্ত এলাকায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের তালতলা মাঠে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত খেলায় প্রিমিয়ার সিমেন্ট এএম দল ২-১ গোলের ব্যাবধানে বিএম দলকে পরাজিত করে।
খেলা শেষে প্রিমিয়ার সিমেন্টের জোনাল ইনচার্জ মো. তরিকুল ইসলাম তারিক, নির্বাহী অফিসার মোস্তফা কামাল খানসহ উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অতিথিরা মনে করেন, সুবিধা বঞ্চিত ও গ্রামের মানুষের বিনোদন উপভোগের সুযোগ কম। তাই গ্রাম পর্যায়ে এ ধরনের আয়োজন একদিকে যেমন নির্মল আনন্দ দিতে সক্ষম অন্যদিকে যুব ও তরুন সমাজকে বিপথগামীতা থেকে রক্ষায় কার্যকর ভুমিকা পালন করবে।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)