ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার চারজন ও সাভারের একজনের মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার বিকেলে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পেট্রাপোল শুন্যরেখায় মরদেহ গুলো ভারতের ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলা হয় বলে জানান
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান।
ওসি বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
এ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪) এবং সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহম্মেদ বাবু (৩৭) ওই এলাকার আদম আলীর ছেলে।
মরদেহ সংগ্রহের জন্য শুক্রবার বিকেল থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন আহম্মেদ বাবুর স্বজনরা।
মরদেহ নিতে আসা আহম্মেদ বাবুর মেজো ভাই মনির হোসেন বলেন, সোমবার রাতে ব্যবসায়িক কাজে কলকাতা যান আহম্মেদ বাবু।সেখান থেকে পরিবারের সাথেও কথা হয় কিন্তু কলকাতার হোটেলে ভয়াবহ আগুন লাগার পর আর বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে নিহতের খবর জানানো হয়। পরবর্তীতে ভারতীয় হাইকমিশন থেকে নিহতের ছবি পাঠালে পরিবারের পক্ষ থেকে বাবুকে শনাক্ত করা হয়।
মনির হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাবুর মরদেহ আমরা গ্রহন করেছি।
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের চারজনের মরদেহও বেনাপোল দিয়ে দেশে এসেছে। মরদেহ সাথে করে নিয়ে দেশে ফেরেন তার শ্যালক ফিরোজ হাসান। কোলকাতায় থাকা দেবাশীষের আত্মীয় সঞ্চয় ঘোষ ও কাঞ্চন নন্দীও এ কাজে তাকে সহযোগিতা করেন।
এদিকে কুষ্টিয়া থেকে আসা দেবাশীষের সহকর্মী সাংবাদিক ও স্বজনেরা তার মরদেহ বেনাপোল থেকে গ্রহণ করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণাশীষ দত্তের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে। আর দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ ইসলামি রীতি অনুযায়ী দাফন করা হবে।
ভারতের মাটিতে আকস্মিক এই অগ্নিকাণ্ডে স্বজনহারা পরিবারগুলোর মাঝে এখন বইছে শোকের মাতম; দীর্ঘ আনুষ্ঠানিকতা শেষে প্রিয়জনদের মরদেহ নিয়ে বাড়ির পানে ফিরছেন স্বজনরা। #
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাত...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা এব...
ফরিদপুর প্রতিনিধি : মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে নির্মাণ করা সীমানা প্রা...
বগুড়া প্রতিনিধি : স্মার্ট ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বগুড...

মন্তব্য (০)