• সমগ্র বাংলা

চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : 'এক লক্ষ্যে এক লাখ’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সেন্ট রিটাস্ স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়

এদিন সকালে স্কুলের হলরুমে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন।

পরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠ প্রতিনিধব আব্দুল লতিফ রঞ্জু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সোনা, সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সজীব হুমায়ূন, খাদেমুল হক প্রমুখ।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo