ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধার নামে । ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে । পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাত...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা এব...
ফরিদপুর প্রতিনিধি : মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে নির্মাণ করা সীমানা প্রা...
বগুড়া প্রতিনিধি : স্মার্ট ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বগুড...

মন্তব্য (০)