• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে ১০ ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : অসংগতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গঠিত ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির প্যাডে জারি করা চিঠিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনাটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত সবকটি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে  কিবরিয়া স্বপন জানান, নতুন গঠিত কমিটিগুলোতে কিছু গঠনতন্ত্র ও সাংগঠনিক অসংগতি পরিলক্ষিত হওয়ায় সাময়িকভাবে উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ...

ফরিদপুর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ফরিদ...

image

কাহারোলে পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৪ ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে অভিযান চালিয়ে ৪টি চো...

image

ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালী...

image

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

নওগাঁ প্রতিনিধি:  সম্প্রতি দেশের বে-সরকারী একটি টেলিভিশ...

image

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : নিহত ৫ বাংলাদেশীর মরদেহ দেশে ...

বেনাপোল প্রতিনিধি : কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব ...

  • company_logo