• সমগ্র বাংলা

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর  প্রশাসক খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এ সময় তিনি বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার ওপর পৌরসভা গুরুত্ব দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কারের পাশাপাশি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

২৪ ঘণ্টার প্রতিশ্রুতির পরই মিলল অনন্ত: রক্তমাখা পোশাকের র...

গাজীপুর প্রতিনিধি : একদিকে উৎকণ্ঠায় কাঁদছিল একটি পরিবার, অন্...

image

জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ায় পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি স...

বগুড়া প্রতিনিধি : আগামী ৪ই সেপ্টেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের জ...

image

দিনাজপুরে যৌথ অভিযানে সাড়ে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযানে চা...

image

পাবনায় অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা...

image

ঘোড়াঘাটে ট্রাক চাপায় স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক...

  • company_logo