• সমগ্র বাংলা

ময়মনসিংহে পরিচ্ছন্ন নগরীর বার্তা ছড়াল স্কাউটরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, স্কাউটরা দেশের প্রয়োজনে সব সময় প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, একইভাবে দেশকেও নিজেদের ঘর মনে করে পরিচ্ছন্ন রাখতে হবে। 

তিনি বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। তাই পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয়। পরে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। 

অভিযানে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করে অপসারণ করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা, যত্রতত্র ময়লা না ফেলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিয়মিত অভ্যাস হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

‎উলিপুরে ফটোসেশন ও পরিত্যক্ত পুকুরে পোনা ছেড়েই ‘দায়সারা’ ...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দায়সারা ভাবে জাতীয় ...

image

এক সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ স...

image

ঝিনাইদেহ কৃষক হত্যা মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড ছেলের...

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালী...

image

বাকৃবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ফলাফল বিপর্যয়ের অভিযোগ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্...

image

সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস ন...

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ...

  • company_logo