• সমগ্র বাংলা

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।

কর্মসূচিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ফাত্তাউল ইসলাম ফাত্তাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাফুজুর রহমান সবুজ, বিএনপি নেতা হাসানুজ্জামান মৃধা,  আশরাফ হোসেন, শেখ মাসুদ সহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের মানুষের ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

‎উলিপুরে ফটোসেশন ও পরিত্যক্ত পুকুরে পোনা ছেড়েই ‘দায়সারা’ ...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দায়সারা ভাবে জাতীয় ...

image

এক সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ স...

image

ঝিনাইদেহ কৃষক হত্যা মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড ছেলের...

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালী...

image

বাকৃবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ফলাফল বিপর্যয়ের অভিযোগ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্...

image

সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস ন...

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ...

  • company_logo