• সমগ্র বাংলা

দিনাজপুরের পুনর্ভবা নদীতে নিখোজ স্কুল ছাত্রের লাশ ৮ ঘন্টা পর উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পুনর্ভবা নদীতে গতকাল( বুধবার) নিখোজ ১০ম শ্রেনির ছাত্র লিমনের লাশ প্রায় ৮ ঘন্টা পর আজ (বৃহস্পতিবার)  সকালে ভাসমান অবস্হায় উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে সন্দেহজনক আচরন করায়  ৪ সহপাঠি বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোতয়ালী থানা পুলিশ। 

 লিমন ( ১৫) শহরের সিপাহিপাড়া মহল্লার বাসিন্দা অটোভ্যান চালক লিটনের ছেলে। 

জানা গেছে, গতকাল বুধবার একই মহল্লার বাসিন্দা সহপাঠিদের ৪ বন্ধুর সাথে খাতাসহ দুপুর আড়াইটার দিকে স্কুলের উদ্দেশ্যে  বাড়ী থেকে বের হয় লিমন। বন্ধুদের সাথে শহর ঘেষে বয়ে চলা পুনর্ভবা নদীর মাহুতপাড়া এলাকায় গোসলে নামে লিমন। ৪ বন্ধু আতিকুল, আবির, তাজ এবং রনি বাড়ীত ফিরলও লিমন ছিল নিখোজ।  তার বই খাতাসহ স্কুল ব্যাগ আবর্জনার ভাগাড়ে লুকিয়ে রেখে বাড়ী তারা। গোপন রাখে লিমনের নিখোজ হওয়ার ঘটনাও। লিমনের নিখোজের বিষয়ে সন্দেহ বশতঃ জিজ্ঞাসাবাদ করা হলে সে নদীতে স্রোতের টানে ভেসে গেছে বলে দাবি করে তারা।  আজ সকাল থেকে ডুবুরির সহায়তায় ঘটনাস্হল নদীতে তল্লাসি চালান ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনাস্হল থেকে বেশ কিছুদুর ভাটিতে (দুপুর ১২টার দিকে) একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্হানীয়রা। ওই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছেলে লিমনের লাশ সনাক্ত করেছেন পিতা লিটন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান,  ময়না তদন্তে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবেন তারা। 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo