ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের ধাক্কায় চালক ও পথচারী নিহত হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পথচারী হৃদয় শেখ (২০) ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্ৰামের ইলিয়াস শেখের ছেলে ও মোটর সাইকেল চালক সাকিব শেখ(২২) জেলার নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, নগরকান্দা থেকে সাকিব নিজ মটরসাইকেল যোগে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে দ্রুত গতিতে মটর সাইকেলটি চালাচ্ছি। এ সময়ে হৃদয় নামের এক পথচারী রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দিয়ে চালক মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনা ঘটনাস্থলেই ২ জন মারা যায়। খবর পেয়ে দুই জনের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোত কাকু...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি...

মন্তব্য (০)