• সমগ্র বাংলা

নওগাঁয় বৈধতা ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ১১টি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক। এই সব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রাদি ঠিকঠাক না থাকলেও দেদারছে অবৈধ ভাবে বছরের পর বছর তাদের কার্যক্রম চালিয়ে আছে। যখন কোন বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটে তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন নড়েচড়ে বসে।

এরপর আবার যখন প্রশাসনিক তৎপরতা হারিয়ে যায় অবৈধ প্রতিষ্ঠানগুলো পুনরায় তাদের অবৈধ কার্যক্রম শুরু করে। অপরদিকে অনেক প্রতিষ্ঠানের নেই নির্ধারিত চিকিৎসা প্রদানের উপযুক্ত পরিবেশ। আবার যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লে•কে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলো সেই সকল সরকারি হাসপাতালগুলো ২৪ঘন্টাই ওই সকল বেসরকারি প্রতিষ্ঠানের দালালদের দ্বারা ঘিরে থাকে স্বাস্থ্য কমপ্লে•গুলো।

অপরদিকে স্বাস্থ্য কমপ্লেে• কর্মরত চিকিৎসকরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে সরকারি হাসপাতালে আসা প্রত্যন্ত এলাকার মানুষরা চিকিৎসা সেবা নিতে এলেই তাদেরকে অপ্রয়োজনীয় টেস্টের ফাঁদে ফেলা হয়। যার ফলে সাধারণ রোগের চিকিৎসা নিতে এলেও তাদেরকে অহেতুক বিভিন্ন ধরণের পরীক্ষা করাতে হয়। অপরদিকে রোগীদের সঙ্গে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরক্তিকর মনোভাবের মন্দ ব্যবহার, অনেক দূরবর্তি এলাকা থেকে হাসপাতালে এলেই ওষুধ পাওয়া যায় না, নিয়মিত প্রয়োজনীয় ডাক্তাদের দেখা মিলে না এমন নানা কারণে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতি সেবাগ্রহিতাদের মাঝে অনিহার সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত হাসপাতাল কিংবা ক্লিনিকে গেলে চিকিৎসকরা অর্থের বিনিময়ে যত্ন সহকারে রোগীদের দেখেন এবং ভালো ব্যবহারের মাধ্যমে সুচিকিৎসা প্রদান করেন এমন কথা চিকিৎসা সমাজে প্রতিটি হওয়ার কারণে প্রতিনিয়তই বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর দৌরাত্ম বেড়েই চলেছে।  

নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে জেলার ১১টি উপজেলায় মোট ১শত ১৫টি নিবন্ধিত বেসরকারি হাসপাতাল/ক্লিনিক রয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় রয়েছে ৪৩টি। সদর উপজেলায় নতুন করে সায়েন্স ল্যাব এন্ড হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানের আবেদন জমা পড়েছে। এছাড়া জেলার পোরশা উপজেলার সরাইগাছি মোড়ের একতা ক্লিনিক ও পোরশা ইসলামী ল্যাব এন্ড হসপিটালকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই স্থানের সরাইগাছি নূর ফাউন্ডেশন নিজেই বন্ধের কথা জানা গেছে।

অপরদিকে জেলার রাণীনগর উপজেলায় আবাদপুকুর ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কমিউনিটি হাসপাতাল নিবন্ধিত হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লে• মোড়ে অবস্থিত বিপু ল্যাব এন্ড হসপিটালের কোন নিবন্ধন না থাকলেও দেদারছে দীর্ঘদিন যাবত বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিকের কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া উপজেলাজুড়ে এমন অনেক বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে যে সকল প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম অবৈধ ভাবে চালিয়ে আসলেও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ উদাসীন হওয়ার কারণে মাঝে মধ্যেই ওই সকল অবৈধ ক্লিনিকগুলোতে ঘটছে নানা দুর্ঘটনা। ওই সকল প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে অবৈধ ভাবে চিকিৎসা সংক্রান্ত নানা ধরণের কার্যক্রম চালানো হচ্ছে।  

অপরদিকে জেলার ১১টি উপজেলায় নিবন্ধিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে মোট ১শত ৯৬টি। সদর উপজেলায় নতুন করে একটি আবেদন জমা পড়েছে। জেলার পোরশা উপজেলার সততা ও পদ্মা ডায়াগনস্টিক এবং বদলগাছি উপজেলার জনসেবা, অনিক ও শিফা ডায়াগনস্টিক বন্ধ রয়েছে।

অপরদিকে রাণীনগর উপজেলায় ৬টি নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার থাকলেও অনেকেই বছরের পর বছর ল্যাবের পাশাপাশি অবৈধ ভাবে হাসপাতাল/ক্লিনিক কার্যক্রমও চালিয়ে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে অনেকদিন যাবত বেসরকারি ক্লিনিক/হাসপাতালের লাইসেন্স নবায়ন ছাড়াই জেলাজুড়ে বেসরকারি ক্লিনিক/হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অবৈধ ভাবে অনিয়মের বেড়াজালে এই সকল বেসরকারি ক্লিনিক/হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলো পেশীজোর ও রাজনৈতিক প্রভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসলেও উদাসীন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

জেলার রাণীনগর উপজেলার প্রত্যন্ত এলাকা শিয়ালা গ্রামের বাসিন্দা মো: দেলোয়ার জানান তাদের গ্রাম থেকে সরকারি হাসপাতালের দূরত্ব প্রায় ৩০ কিমি। বাড়ির কাছের উপস্বাস্থ্য কেন্দ্রে গেলে মাঝে মধ্যে সাধারণ রোগের জন্য কিছু ওষুধ পাওয়া যায়। আবার একটু জটিল রোগের জন্য উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে গেলে আগে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষার ফিরিস্তি হাতে বলে ওমুক ক্লিনিক থেকে পরীক্ষাগুলো করে আসেন। এরপর গেলে সব ওষুধই বাহিরে থেকে কিনে নিতে বলে। আবার সব দিনে হাসপাতালে গেলে ডাক্তারও পাওয়া যায় না। তাহলে পুরোদিনের সময় নষ্ট করে সরকারি হাসপাতালে গিয়ে কি লাভ। এমন হয়রানির কারণে আর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাই না।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান অংকুর জানান সম্প্রতি স্বাস্থ্য বিভাগের জারি করা নিয়মের বার্তাটি উপজেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পৌছে দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর নজরদারী অব্যাহত রাখা হয়েছে। মাঝে মধ্যেই উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রাখা হয়েছে। অপরদিকে সরকারি হাসপাতালে আনসার-ভিডিপি সদস্যদের নিয়োগ দেওয়ার পর থেকে দালালদের আনাগোনা কমেছে। সরকারি হাসপাতালে এসে হয়রানী ছাড়াই যেন প্রতিজন সেবাগ্রহিতারা সেবা পান সেই বিষয়টি নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর। তারপরও কারো কোন অভিযোগ থাকলে সেই অভিযোগ লিখিত ভাবে জানালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

জেলার সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম জানান পুরো জেলার স্বাস্থ্য বিভাগকে স্বচ্ছ প্রক্রিয়ায় আনার সকল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযোগ ও অনিয়মের সন্ধান পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগের চেয়ে জেলার স্বাস্থ্য সেবাখাত অনেক ভালো ও উন্নত হয়েছে। সকল প্রকারের অনিয়মের মধ্য থেকে জেলার স্বাস্থ্য বিভাগকে বের করে আনতে জেলা স্বাস্থ্য বিভাগ সরব রয়েছে। এরপরও তথ্যপূর্ণ অভিযোগ থাকলে তা লিখিত ভাবে জানালে জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে চার বছর কারাভোগের পর দেশে ফিরল সিরাজুল

বেনাপোল প্রতিনিধি : উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে ভার...

image

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নে...

পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...

image

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...

image

আমার আশপাশে যারা থাকেন অনেকই মাদকের সঙ্গে জড়িত, কাউকে ছাড়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo