ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ৭ দফা দাবিতে দিনাজপুরে জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছে দলিল লেখক সমিতি।
আজ মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সভাপতি এ.কে.এম ফেরদৌস আখতার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ অন্যান্যরা।
৭ দফা দাবির মধ্যে রয়েছে, দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিষ্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে, যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিধা কারক হিসাবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
পেশকৃত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের প্রায় দুই লক্ষ দলিল লেখকের প্রাণের দাবি বাস্তবায়ন করলে দলিল লেখক সমাজ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল কর্মসূচি বাস্তবায়নে সরকারের পাশে থাকবে ।
দীর্ঘদিনের ৭ দফা দাবী সমূহ বাস্তবায়নের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। স্মারকলিপি পেশের আগে জেলা রেজিস্ট্রি অফিস থেকে মিছিল বের করে তারা।
পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আ...
গাইবান্ধা প্রতিনিধিঃ বৃষ্টি পানি বের না হতে পেরে তৈরি হয়েছে ...

মন্তব্য (০)