• সমগ্র বাংলা

নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা: ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তরুণ নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিঙের সাথে ধাক্কা লেগে নাফিজ শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন শেখ (১৯) নামে অপর এক আরোহী গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে এবং আহত সুমন শেখ একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাফিজ ও সুমন মোটরসাইকেল নিয়ে বিশ্বরোড গোলচত্বর থেকে উল্টো পথে মালীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের রেলিঙে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই মারাত্মকভাবে আহত হন।

সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাফিজ শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সুমন শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নে...

পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...

image

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...

image

আমার আশপাশে যারা থাকেন অনেকই মাদকের সঙ্গে জড়িত, কাউকে ছাড়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

আগামী ২৯ আগষ্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর ‘সপ্তপদী’ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আ...

image

বৃষ্টি পানি বের হতে না পারায় জলাবদ্ধতা,ফলে ৯০০ বিঘা জমিতে...

গাইবান্ধা প্রতিনিধিঃ বৃষ্টি পানি বের না হতে পেরে তৈরি হয়েছে ...

  • company_logo