• সমগ্র বাংলা

মায়ের হাত ধরা সন্তানকে কেড়ে নিল ঘাতক বাস

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির একজন ছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মায়ের হাত ধরে স্কুলে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছে সে। ঘাতক বাস আটক করেছে স্হানীয় থানা পুলিশ।

ফুলবাড়ী থানার ইন্সপেক্টর ফেরদৌস আলম সরকার জানান, সকালে মায়ের হাত ধরে স্কুলে যাবার সময় বগুড়াগামী মেইল বাস শাহী এন্টারপ্রাইজের ধাক্কায় শিফা মনি নিহত হয়েছে।

শিফা মনি (১১) ফুলবাড়ীর সুজাপুর মহল্লার ইস্তামুলের মেয়ে। স্হানীয় নর্থ পয়েন্ট আইডিয়া স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো সে। 

দুর্ঘটনার পর ঘাতক বাস আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্হানীয়রা।  স্কুল ছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্হানীয়রা।

মন্তব্য (০)





  • company_logo