ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও ২৪ এর গণঅভ্যূত্থানে হত্যা মামলার অভিযুক্ত এবং দু বছরের পলাতক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে সোমবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাটে এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিন প্রমুখ। কর্মসূচীতে ওই এলাকার ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে পলাতক নুরুল চেয়ারম্যান এ এলাকার সাধারণ মানুষকে মিথ্যে মামলা দিয়ে অনেক হয়রানী করেছে। কেউ তার বিরোধিতা করলেই তাকে মামলা দিয়ে সর্বশান্ত করতো। বর্তমানে শোনা যাচ্ছে নুরুল রেচয়ারম্যান রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে নিয়ে গোপন বৈঠক করছে এবং মেম্বারদের মোটা টাকা দিয়ে তাদের সমর্থনে আবারো পরিষদে বসার পায়তারা করছে। অনেক চেয়ারম্যানরাই রয়েছে যারা গণঅভ্যূত্থানের পর পালায়নি। তাকে কেনো পালাতে হলো। পলাতক চেয়ারম্যান নুরুল যার ই সমর্থন নেক বা সাহস নেক, আমরা রায়পুর ইউপি বাসী তাকে এখানে বসতে দেবোনা। তিনি এখানে এলেই রণক্ষেত্র তৈরী হবে এ জায়গা।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় সবুজ মোল...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
জামালপুর প্রতিনিধি : শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওত...

মন্তব্য (০)