ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে আসামীদের উপস্থিততে বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুুদন্ডপ্রাপ্ত হলঃ অনিক, আকাশ খান ও চান্দি বাবু।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নাজিবুল্লাহ বিপু জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউন্টার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত ভার্সিটিতে যাবার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। পরে আশেপাশে লোকজন গুরুত্ব আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে নিহতের বাবা হাজী আলম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাদের এ রায় দেন। রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতও রায় বহাল রাখবে এবং দ্রুত তা কার্যকর করবে এমন প্রত্যাশা।
নিহতের বাবা সন্তুষ্টি প্রকাশ করে রায়টি দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)