• সমগ্র বাংলা

চাটমোহরের ডিকশি বিলে এখন শাপলার সৌন্দর্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সৌন্দর্য

 

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিকশি বিলে এখন শাপলার সৌন্দর্য। বিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটেছে সারি সারি শাপলা। দূর থেকে দেখলে মনে হয় সবুজের বুক জুড়ে ছড়িয়ে আছে গোলাপী রঙের বিশাল চাদর। বিশাল বিলজুড়ে শুধু শাপলা আর শাপলা। সকালের আলো ফোটার পর থেকেই রঙ বদলাতে থাকে শাপলা। বিলের পানিতে ছড়িয়ে থাকা শাপলা আর সবুজ পাতা সৌন্দর্যপ্রেমিদের সহজেই আকৃষ্ট করে। বিলে তাকালেই চোখ জুড়িয়ে যায়।  

চাটমোহর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই বিলে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন শাপলার সৌন্দর্য দেখতে। প্রকৃতির কাছাকাছি এসে পুলকিত হচ্ছেন অনেকেই। অনেকেই নৌকায় ঘুরছেন বিলে,ছবি তুলছেন, সেলফি উঠছেন প্রিয়জনের সাথে। নীল আকাশ কিংবা মেঘের সাথে মিতালী বিলের পানির। সারি সারি শাপলা, বিস্তীর্ণ জলাভূমি আর আকাশ যেন একে অপরকে আলিঙ্গন করছে। প্রকৃতির এই দৃশ্য সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বিলের মাঝ দিয়ে চলে যাওয়া সড়ক আর মাঝে মাঝে সেতু যেন দর্শনার্থদের জন্য বাড়তি পাওয়া।  

সরজমিনে বিলপাড়ে গিয়ে দেখা গেল বিলে অসংখ্য শাপলা ফুটেছে। আশপাশের গ্রামের শিশুরা শাপলা ফুল তুলতে ব্যস্ত। অনেকেই নৌকায় গিয়ে শাপলা ফুল তুলে আনছেন। দর্শনার্থীরা নৌকা নিয়ে বিলে যাচ্ছেন। 

বিলপাড়ের পার্শ্বডাঙ্গা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ জানালেন, বিলে প্রচুর শাপলা ফুটেছে। এলাকার মানুষ শাপলা তুলে বিক্রিও করছেন। তবে বিলে বিছানো হয়ে অসংখ্য ছায়না দুয়ারি জাল। যেটা শাপলাসহ জীববৈচিত্র্যকে বিনষ্ট করছেন। এ ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার। এলাকার আ. সামাদ জানালেন, প্রতিদিনই লোকজন আসে বিল ভ্রমণে, কেউ ছবি তোলে, কেউ নৌকায় ঘুরে বেড়ায়। অনেকে শাপলা ফুল তুলে নিয়ে যায়। তারও অভিযোগ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান জানান, শুধু ডিকশি বিলের জীববৈচিত্র্যই নয়, গোটা চলনবিলকে বাঁচাতে আমাদের গণসচেতনতা তৈরি করতে হবে। বর্সায় ডিকশি বিলের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। এ বিলের শাপলা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক।সণ করা দরকার।  

চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু বলেন, ডিকশি বিলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। বিলের শাপলাসহ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধ করতে হবে। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানালেন, ইতোমধ্যে ডিকশি বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বিলের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করছি।    

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo