ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁয় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু করা হয়েছে। র্যালী শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই ভাবে জেলার প্রতিটি উপজেলাতেও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসময় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের নিরাপদ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাছকে রক্ষা করার কর্মসূচি শুধু দিবস পালনের মধ্য সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিনিয়তই নিষিদ্ধ জাল দিয়ে যেভাবে মাছ নিধন করা হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা না হলে আর অল্পদিনের মধ্যে আমরা সকল প্রজাতির দেশীয় মাছ হারিয়ে ফেলবো। তাই দেশীয় জাতসহ সকল জাতের মাছ রক্ষা করতে ও বংশ বিস্তারে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সচেতন হবে এবং নিষিদ্ধ পন্থায় মাছ ধরার কার্যক্রম বন্ধ করতে হবে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সৌন্দর্য
পাবনা প্রতিনিধি : পাবনার...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

মন্তব্য (০)