• সমগ্র বাংলা

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় শাকপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সংলগ্ন ইঞ্জিনিয়ার গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শাকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিশেষ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে শাকপুর ইউনিয়নের  শাকপুর, তারাপুকুরিয়া, বড় কৈয়নী, বোয়ালীয়া, বেকি, চোওরী, কাঞ্চনপুর, জাগুরিয়া ও কাছিয়াপুকুরিয়া গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সী, শাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খন্দকার ও আব্দুল মান্নান মুহুরি, সহ-সাংগঠনিক সম্পাদক আবাদ হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ওমর ফারুক এবং ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল হালিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন, ৯নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন ভূঁইয়া এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য সাহিদা বেগম।

বক্তারা বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্থায়ী ও আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। জনস্বার্থে দ্রুত ভবনটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তারা।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo