ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক চালকের সহকারী আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ২ জন আহত হন।
শুক্রবার রাতে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে , শুক্রবার রাত ৮টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় চালকের সহকারী ট্রাকের চাকা পরীক্ষা করছিল। এমন সময়ে যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা ২ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)