• সমগ্র বাংলা

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার। এ জন্য সকল অংশীজনের মতামত নেওয়া হবে। সেই আইন জনগণ ও রাষ্ট্রের স্বার্থে কীভাবে কাজে লাগানো যায় সেটা বিবেচনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, গণমানুষ ও সাংবাদিকদের স্বাধীনতার জন্য কাজ করছে সরকার। সেই আইনের যাতে অপব্যবহার না হয় সেদিকে লক্ষ রাখা হবে। সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে; কিন্তু রাষ্ট্রের বিরোধিতা করলে সেটা হবে রাষ্ট্রদ্রোহ। সেই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আইন করে সব সমস্যার সমাধান হয় না। এ জন্য নৈতিক শিক্ষার ওপর জোড় দিচ্ছে সরকার। কারণ মানুষকে সচেতন করতে হবে। দেশের সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম এবং ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপনে জোড় দিচ্ছে সরকার। সরকার একটি সুন্দর ইতিবাচক বাংলাদেশ তৈরিতে কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানটি প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা।

আলোচনা সভায় ময়মনসিংহের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

image

নওগাঁর ধর্মীয়প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...

  • company_logo