ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) অনুজ কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে হকপাড়ার সেলিনার গলিতে আসামী মোছাঃ রিতা খাতুনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১১ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৮ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো—চুয়াডাঙ্গা সদর থানাধীন হকপাড়া এলাকার মোঃ সেকেন্দার আলীর মেয়ে ও মোঃ অপু আলীর স্ত্রী মোছাঃ রিতা খাতুন (২৩) এবং একই এলাকার মোঃ মজিবর রহমানের মেয়ে মোছাঃ হোসনা খাতুন (২৫)। অভিযানের পর উদ্ধারকৃত গাঁজা আলামত জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত আসামীদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুয়াডাঙ্গাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় উপাসনালয়...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের-টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রতিকূলতা ও শারীরিক অসুস্থতা যে অদ...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈ...
দিনাজপুর প্রতিনিধি : বাদ্যবাজনা আর আনন্দ উল্লাস উৎসবমূখর পরি...

মন্তব্য (০)