ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের চাতরাপাড়ায় অভিযান চালিয়ে ৩২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিসহ একজনকে আটক করেছে বিজিবি'র ৪২ব্যাটালিয়নের সদস্যরা।
উদ্ধার মূর্তির মুল্য ধরা হচ্ছে ৩২ লক্ষ ১৫ হাজার টাকা। আজ মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই অভিযান চালান তারা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মঈন হাসানের উদ্ধৃতি দিয়ে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ম্যাজিষ্ট্রেট এবং পুলিশের সহায়তায় আজ রাত আড়াইটার দিকে শহরের চাতরাপাড়ায় একটি বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের দুষ্প্রাপ্য ১টি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ
পারভেজ মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার মূর্তি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত হয়েছেন তারা।
এব্যাপারে আজ কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পরিবহন ধর্মঘট অবসানে জেলা প্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
নিউজ ডেস্ক : আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্...

মন্তব্য (০)