• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে নানা গুঞ্জন ও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাস্থল ও ভিডিও সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী সেখানে জড়ো হন। এরপর তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে মহাসড়কের পাশেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর হঠাৎ প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি দেখে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে সংগঠনটি সরকার কর্তৃক বর্তমানে নিষিদ্ধ, তারা কীভাবে মহাসড়কে মিছিল ও সমাবেশ করার সাহস পেল, সেটাই এখন বড় প্রশ্ন। প্রকাশ্যে মিছিলের পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo