• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কইডুবি সদরদী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানি ব্যাপারী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সানি ব্যাপারী ওই গ্রামের আতিয়ার রহমান ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,  হযরত ফাতেমাতুজ যহুরা (রাঃ) মহিলা মাদ্রাসার বেড়ায় ইট লাগানোকে কেন্দ্র করে ১১ বছর বয়সী জিসান নামে এক শিশুকে চড় মারেন মনি ব্যাপারী। পরে বিষয়টি জিসান তার বাবা বশার মাতুব্বরকে জানায়। এ নিয়ে বশার মাতুব্বর মনি ব্যাপারীর কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।স্থানীয়রা জানান, সোমবার সকালে এ ঘটনার প্রতিবাদ জানান মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী। এরপর বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বিকেলে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  সংঘর্ষে সানি ব্যাপারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত সানিকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সানি মারা যান।

আহতদের মধ্যে মনি ব্যাপারী ও সবুজ ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo