• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

 সোমাবার ১০ আগস্ট বিকালে  চুয়াডাঙ্গা  জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশের শীর্ষ জনাব মোহাম্মদ রুহুল কবীর খান  সদস্যবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।

​সভা শুরুর পূর্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রধান অতিথি ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

​মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo