প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মাওয়া জান্নাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা তেলীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাওয়া জান্নাত ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটি অসাবধানতাবশত বসতবাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)