ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। রোববার (৯ আগস্ট) বিকেলে পৌর সুপার মার্কেটের সামনে থেকে অবৈধ স্থাপনা সরানোর এ কার্যক্রম শুরু হয়।
অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকী।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল একশ্রেণীর ব্যবসায়ী। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে রোববারের অভিযানে ফুটপাত ও মূল সড়কের ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শহরের সৌন্দর্য রক্ষা ও সুশাসন বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। একই সাথে ফুটপাতে নতুন করে কোনো দোকান বা স্থাপনা নির্মাণ না করার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

মন্তব্য (০)