ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, "মাদকের সাথে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না এবং মাদক সংক্রান্ত কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।"
বুধবার (৮ আগস্ট) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর সরদার বাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পেন বিএনপির সহ-সভাপতি ও প্রবাসী ইউনুস আলী পরামানিকের পৃষ্ঠপোষকতায় এবং আরমান আলী সরদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য বাবুল যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে দুর্নীতি, চাঁদাবাজি বা অন্যায়ের সাথে যুক্ত রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধেও তদন্তপূর্বক কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন অফিসার ইনচার্জ (ওসি) মো সফর আলী।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন, যুবদল সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী এবং ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্ল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা চরভদ্রাসন উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে নাফ নদীর মোহনা ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীয় শিক্ষ...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুল শিক্ষ...

মন্তব্য (০)