• সমগ্র বাংলা

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা পেলেন প্রবাসী মোজাফফর হোসাইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা এবং প্রবাসীদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কেরানীহাট শাখার চলতি বছরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহক হিসেবে সম্মাননা পেয়েছেন প্রবাসী মোজাফফর হোসাইন।

কেরানীহাটে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ব্যাংকের কেরানীহাট শাখায় পরিচালিত হিসাবের মাধ্যমে বৈধ ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মাননা প্রাপ্ত প্রবাসী মোজাফফর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. অহিদুল আলম এবং সঞ্চালনা করেন ফজলুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান, শিহাবুদ্দিন মো. ইউসুপ, সাবেক ইউপি সদস্য হাসান মাহমুদ, শিক্ষক মো. লুকমান, ছাত্রনেতা মো. হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জাফর আহমেদ।

সম্মাননা গ্রহণের পর মোজাফফর হোসাইন বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করে। ইউসিবির এ সম্মাননা আমাকে ভবিষ্যতেও দেশের জন্য আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি ইউসিবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে প্রবাসীদের অবদান অপরিসীম। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে ইউসিবির এ ধরনের স্বীকৃতি প্রবাসীদের আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে মোজাফফর হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo