• সমগ্র বাংলা

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশমুখের প্রায় ১০০ গজ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী, ২৫ জন শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাদাপানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে দিকে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের একমাত্র সংযোগ সড়কটি কাদাপানিতে সয়লাব হয়ে যাওয়ায় প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

অনেকের জামাকাপড় ও বই-খাতা নষ্ট হচ্ছে, কেউ কেউ বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে এবং নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ শেখ বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে অনেক দিন ৫০ জনের শ্রেণিতে উপস্থিতি ৭-৮ জনে নেমে আসে। অন্য শিক্ষার্থী মুরসালিন জানান, সম্প্রতি এক শিক্ষক মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন। জুলেখাসহ অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, নড়াইল-যশোর মহাসড়ক থেকে মাত্র ১০০ গজ দূরে বিদ্যালয়ের সংযোগ সড়কটি বর্ষায় হাঁটুসমান কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত সড়কটি সংস্কারের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দারাও জানান, বিদ্যালয়ের পাশাপাশি আশপাশের কয়েকশ পরিবারের চলাচলের একমাত্র পথ এটি। তাই জনদুর্ভোগ ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সড়কটি দ্রুত সংস্কারের বিকল্প নেই।

মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রবেশমুখের প্রায় ১০০ গজ সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।##

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo