• সমগ্র বাংলা

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের তিনজন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাকা গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া চাপাতলী এলাকায় সেলিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) ও তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে গ্যাসের লিকেজ থাকায় গ্যাস জমে ছিল। মাইদুল সিগারেট ধরাতে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে। এতে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন,প্রথমে এই ঘটনাটি সম্পর্কে তারা কোন তথ্য পাননি।পরবর্তীতে জানা গেছে বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo