• সমগ্র বাংলা

সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ; মৃতের সংখ্যা বেড়ে ৯ ‎

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

‎দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

‎খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo