ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণ পাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।
ওসি বলেন, বালুন্ডা গ্রামের আশানুর রহমান এর বাড়ির পার্শ্ববর্তী একটি মেহগনি বাগানে স্থানীয় লোকজন একটি সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগের মধ্যে ২টি ককটেল সদৃশ বোমা দেখতে পায়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বোমা দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা কে বা কারা উক্ত ককটেল সদৃশ বোমাগুলো সেখানে রেখে গেছে সে বিষয়ে কেউ কোনো তথ্য প্রদান করতে পারেনি। পরবর্তীতে আলামতগুলো হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানায়।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)