• সমগ্র বাংলা

পাবনায় ডিবির অভিযানে ৭৮ বোতল ইস্কাফ সিরাপ সহ গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৮ বোতল নিষিদ্ধ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার চক পৌলানপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন, ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামের তমিচ সরদারের ছেলে মো. তুষার (৩১)। তিনি বর্তমানে পাবনা সদর উপজেলার চক পৌলানপুর এলাকায় মো. মাসুম আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়াবাসার খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ‘ইস্কাফ’ সিরাপের ৭৮ বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। উদ্ধার হওয়া সিরাপের মোট পরিমাণ ৭ হাজার ৮০০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তুষার পুলিশের কাছে স্বীকার করেন, তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান বহাল থাকবে।

মন্তব্য (০)





image

‎নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক...

image

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ...

image

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি: মা...

image

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১,৫০০ মিটার অবৈধ চায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেক...

  • company_logo