ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে প্রতিবেশী দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।
আলোচনা সভা শেষে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন জুলাইযোদ্ধা আল বশরী সোহান, সাইমুন সাদাব, সাংবাদিক আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...
নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...
ময়মনসিংহ প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

মন্তব্য (০)