• সমগ্র বাংলা

গাজীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে পারে মানুষের ভরসার জায়গা। সেই লক্ষ্য থেকেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আদর্শপাড়ায় আয়োজন করা হয় দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা।

বুধবার (৫ আগস্ট) জামালপুর আদর্শপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে জামালপুর আদর্শপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে শুরু হয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী চলা এ আয়োজনে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করে স্থানীয় নিউ ল্যাবএইড হাসপাতাল। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপকৃত হন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. শামীম মিসির; কিডনি, মূত্রথলি, মূত্রনালি, প্রোস্টেট, পুরুষাঙ্গ ও অণ্ডকোষজনিত রোগের বিশেষজ্ঞ ডাঃ মো. শাহরিয়ার রহমান; মেডিসিন, ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ টি. এইচ. আদনান; মেডিসিন, গাইনি, প্রসূতি ও শিশুস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ ডাঃ নাদিযা মাহবুব; মেডিসিন, অ্যাজমা, ডায়াবেটিস ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদ; ডাঃ মো. তাওসিত আলম; ডাঃ মো. ইলিয়াস হোসেন এবং ডাঃ হুমায়ুন কবির।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ পাওয়ার সুযোগ গ্রামের মানুষের জন্য অত্যন্ত মূল্যবান। এমন আয়োজন নিয়মিত হলে স্বাস্থ্যসচেতনতা বাড়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়েই অনেক রোগ শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo