• সমগ্র বাংলা

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। এদিন কর্মসূচির প্রথমেই সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচী।

এসময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই ভাবে জেলার ১১টি উপজেলাতেও প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

পরে দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জুলাই শহীদদের পরিবার ও  যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বী, জুলাই যোদ্ধা সদস্য, সাংসদ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন করার মধ্যদিয়ে আধুনিক ও বৈষম্যহীন একটি স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার মিথ্যে স্বপ্ন দেখেন তাহলে নওগাঁবাসী একত্রিত হয়ে সেই সকল কুচক্রী মহলের সদস্যদের কঠোর হাতে দমন করা হবে। তাই যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে বাঁধা দিবে এবং ষড়যন্ত্র করবে তাদের সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এসময় প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গেলে কখনোও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না। তাই একে অপরকে দোষাদোষী না করে নিজেদের ভুলভ্রান্তি সংশোধন করে দেশনায়ক তারেক রহমানকে সার্বিক সহযোগিতা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করার কোন বিকল্প নেই। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের ভুলে গেলেও চলবে না। দেশ আমার আপনার আমাদের সকলের তাই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পজেটিভ ভাবনাকে ভাবেত হবে এবং গঠনমূলক আলোচনা ও সমালোচনা করার আহ্বান জানান তিনি।    

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের পর নওগাঁর জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে এবং নওগাঁ শহরে কি কি পরিবর্তন হয়েছে তা তুলে ধরে বলেন সবাইকে ধৈর্য্য ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।    

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo