• সমগ্র বাংলা

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন, পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের বলাই হালদারের ছেলে নয়ন হালদার (২৪)।

আদালত সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের অভিযোগে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় বিচার অনুষ্ঠিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আদালতের রায় কার্যকরের পর চাটমোহর থানা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত নয়ন হালদারকে পাবনা জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

মন্তব্য (০)





image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

image

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বি...

image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

  • company_logo