• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে অবৈধভাবে সরকারি জমিতে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা দোকান পাট  উচ্ছেদ করা হয়েছে। 

৪ আগস্ট (মঙ্গলবার)  চুয়াডাঙ্গায় পৌরসভা ও জেলা প্রশাসনের  যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে বেশ কয়েক বছর ধরে সরকারি জমিতে অবৈধভাবে ছোট বড় স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। 

যার কারনে সড়ক এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জন ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা গুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়। ৫০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে ফেলা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট 

এস এম আব্দুর রব শিবলু। অভিযানের সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা পৌরসভার একটি টিম।

 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo