ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহায়তায় জামালপুরের মাদারগঞ্জে চলতি মৌসুমে পাটের আবাদ লক্ষণীয় হারে বেড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৬৫০ হেক্টর বেশি। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ পাট ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা।
কৃষি বিভাগ জানায়- গত বছর এ উপজেলায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। এবার রোগবালাই কম থাকায় ফলন বেশ ভালো হয়েছে। সার, বীজ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় কিছুটা বাড়লেও ভালো দাম পাওয়ায় সেই ঘাটতি পুষিয়ে যাচ্ছে। তাছাড়া পাটের পাশাপাশি বাজারে পাটকাঠির চাহিদাও বেড়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে চরপাকেরদহ ইউনিয়নের কৃষক আব্দুল হালিম উল্লেখ করেন, “আগে পাটের দাম কম থাকায় চাষ কমিয়ে দিয়েছিলাম। গত বছর ভালো দাম পাওয়ায় এবার পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছি, ফলনও আশানুরূপ হয়েছে।”
কৃষক মিজানুর রহমান একই অভিমত প্রকাশ করে মন্তব্য করেন, “এবার পাটের ফলন ও দাম দুটোই ভালো। শুধু পাটের আঁশ নয়, পাটকাঠির চাহিদা থাকায় কৃষকেরা সার্বিকভাবে লাভবান হচ্ছেন।”
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কৃষকদের পাট চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে নানা প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তার ভাষ্য, “উন্নত জাতের বীজ, অনুকূল আবহাওয়া এবং কৃষকদের আগ্রহের কারণেই এবার উপজেলায় পাটের আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।”
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)