• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় আইস‌ক্রিম কারখানায় ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান, ১ লাখ টাকা জ‌রিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সিরাজুল ইসলামের মালিকানাধীন মিল্ক মিঠা নামের আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে। এছাড়া দেশের পরিচিত ব্র্যান্ড মিল্ক ভিটা নামের সঙ্গে সাদৃশ্য রেখে মিল্ক মিঠা নামে আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল।

এ সব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ আইসক্রিমের মোড়ক ধ্বংস করা হয় এবং এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যপণ্যের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ কিংবা অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজার তদারকিতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ভালো দাম ও ফলনে বেড়েছে পাটের আবাদ

জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বি...

image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

image

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমি...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

image

জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাস...

image

গাজীপুরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত, এক ব্যক্তির ১ মাসে...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...

  • company_logo