ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার ১৫নং বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এগ্রোভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিউল করিম রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপে•-পেট্রোবাংলার সাবেক ডিজিএম আলহাজ্ব মো. নজরুল ইসলাম, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাদাত শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ডা. মো. রফিউল করিম রাফি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এই টুণামেন্ট কে বড় পরিসরে নিয়ে যাওয়া ও মাঠ বৃদ্ধির জন্য সর্বোচ্চ সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। এই ধরনের টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় যেন আমরা তৈরি করতে পারি।এমন সুন্দর উদ্যোগ অব্যাহত থাকুক-এটাই প্রত্যাশা।”
উদ্বোধনী ম্যাচে আসমা মিম্মা ফুটবল একাডেমি ও দীঘা ব্লু স্টার মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আসমা মিম্মা ফুটবল একাডেমি ২-০ গোলের জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে। এসময় খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক উপস্থিত হন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। আগামী ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে টুর্নামেন্টের আয়োজকরা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

মন্তব্য (০)