প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ডিভোসি ডিভোসী স্ত্রীর শরিরে পেট্রোল ঢেলে আগুনে ঝলসিয়ে হত্যা করেছে পাশুন্ড সাবেক স্বামী মাহবুবুর রহমান। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে বিরল থানা পুলিশ। গতকাল (১ আগস্ট) শনিবার রাত সাড়ে ১০টার দিকে ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া সুতারপাড়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটনা ঘটে।
হত্যার শিকার সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) বিরলের বিজোড়া সুতারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর সদরের লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছ , ৪ বছর আগে বিয়ের মধ্যে ২ সন্তান রয়েছে দম্পত্তির। প্রায় ২ মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলী দম্পত্তির বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর পিতার বাড়ীতে ছিল শ্যামলী। গতকাল শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে সঙ্গে নিয়ে আসা ছুরি থেকে আঘাতের পাশাপাশি শরীরে ঢেলে দিয়ে লাইটারের আগুনে সাবেক স্ত্রী শ্যামলীর ঝলসে দেয় সে। আগুনে দগ্ধ অবস্হায় যন্ত্রণায় তার কাতর ছুটে আসে প্রতিবেশীরা।। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ শ্যামলীকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে মারা যায় সে। লাশ নেওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
স্বজনরা জানান, ৪ বছর আগে বিয়ের পর থেকে নানা ভাবে শারিরিক নির্ডাতনের শিকার হয়েছে শ্যামলী। অত্যাচারের মধ্যৈ মাস দুয়েক আগে উভয়ের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। বাধ্য হয়ে বাবার বাড়ীতে আশ্রিত হতে হয় তাকে। গতকাল শনিবার রাতে জোর করে প্রবেশ করে সাবেক স্ত্রীর সাথে বাক বিতন্ডায় জড়ায় জামাই মাহবুবুর রহমান। সঙ্গে নিয়ে আসা ছুরি দিয়ে প্রথমে আঘাত করার পর ধস্তাধস্তিতে ব্যর্থ হয়ে শরিরে এসিড এবং পেট্রোল ঢেলে আগিন দেওয়া হয়। আত্বচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসায় পালিয়ে যায় মাহবুবুর রহমান। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে বাঁচতে পারেনি শ্যামলী। পরে ঘাতককে আটক করেছে বিরল থানা পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান অভিযুক্তকে আটকসহ হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...
নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...
ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রেলস্টেশন এলাকায় রেলওয়ের লি...

মন্তব্য (০)