ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মৎস্যজীবিদের জীবিকা উন্নয়নে জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ চলছে। জেলার তিনটি উপজেলার ৮ টি গ্রুপে ২০০ জন মৎস্য চাষিকে এই জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে জাগো নারী উন্নয়ন সংস্থা।
ফিশারিজ লাইভলীহুড ইনহেন্সম্যান্ট প্রজেক্ট (fisheries livelihood enhancement project-FiLEP) নামের এই প্রকল্পটি মৎস্য অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনালষ কোঅপারেশন এজেন্সি বা জাইকা"র অর্থায়নে ২ দিনের প্রশিক্ষণ চলতি জুন মাসের প্রথম সপ্তাহে টেকনাফের হ্নীলায় শুরু হয়। উদ্বোধনী প্রশিক্ষণে মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) মো: আসাদুজ্জামান, জেন্ডার ফোকাল পারসন্স সবনম মুশতারী, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রোজেক্ট কোর্ডিনেটর মানামি আচাকুরা, প্রজেক্ট ম্যানেজার ওচি সেচি, প্রজেক্ট জেন্ডার এক্সপার্ট নাগিচা তাকাচুকি, জাগো নারী উন্নয়ন সংস্থার কনসালটেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা প্রমুখ।
খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার তেলাপিয়া চাষে জড়িত ২ টি গ্রুপের ৪৬ জন, উখিয়া উপজেলার সী ফুডস টেকনোলজী ও শুটকি উৎপাদনে জড়িত ৪ টি গ্রুপের ১২৮ জন এবং মহেশখালী উপজেলার তেলাপিয়া চাষে জড়িত ১১ জনের ১টি গ্রুপ ও সীউড চাষে জড়িত ১৫ জনের ১ টি গ্রুপের সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ নেয়া নারী মৎস্য জীবি বেবী ইয়াসমিন। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সোনার পাড়া সমুদ্র পাড়ের ঝাউবন এলাকায় শুটকি উৎপাদন করেন। তিনি বলেন, " এই ধরনের প্রশিক্ষণ সংসারে কাজের চাপ সামলানোর জন্য স্বামী- স্ত্রীর মধ্যে দারুণ সমন্বয় ঘটাবে। তাছাড়া কাজের গতি বৃদ্ধি ও উৎপাদনে সাহস যোগাবে। এ ছাড়া পুরুষরাও আরো বেশি সচেতন হচ্ছে। এতে নারী ক্ষমতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে উৎসাহিত হচ্ছে। "
টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের বাজার পাড়া এলাকার তেলাপিয়া চাষ চাষি আবুল মনসুর মনজুর বলেন, " সমাজ- সংসারে অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করতে হলে পারিবারিক সহনশীলতা দরকার। জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ পারিবারিক ত্যাগ ও মেলবন্ধন সৃষ্টির মানসিকতা জাগ্রত করছে। "
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, "FiLEP এর জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ জেলে পরিবারের মান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ । প্রশিক্ষণটি নারীদের সামাজিক অবস্থান, করণীয়, প্রচলিত সামাজিক ধ্যান-ধারণার পরিবর্তন, আয়বর্ধক কর্মকান্ড তথা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে তাদের অংশগ্রহন , সামাজিক মূল্যবোধসহ সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। "
জাগো নারী উন্নয়ন সংস্থার কনসালটেন্ট অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা বলেন, "মৎস্যজীবীদের নিয়ে এই ধরনের কার্যক্রম
আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং নিরাপদ ও জেন্ডার-বান্ধব পরিবেশ তৈরিতে সুফল বয়ে আনবে।'
মৎস্যজীবী জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে মহেশখালী উপজেলায় শেষ হওয়ার কথা রয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: কেন্দ্র ঘোষ...
বগুড়া প্রতিনিধি : জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর ...
ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপ...

মন্তব্য (০)