ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।
এ সময় আরো উপস্থিতি ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহাদ সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়টির ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
গাইবান্ধা প্রতিনিধি : জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ ও ...
দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...
লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

মন্তব্য (০)